ইউনাইটেডকে ড্রয়ে বাধ্য করলো চেলসি

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:৫৫
স্পোর্টস ডেস্ক বর্তমান চ্যাম্পিয়ন চেলসি যোগ্যতার নিরিখে ম্যানচেস্টার ইউনাইটেডকে ড্রয়ে বাধ্য করে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লড়াই আদায় করে নিলো। গত রবিবার ওল্ড ট্রাফোর্ডে দুই গোলে পিছিয়ে পড়েও স্বাগতিকদের বিপক্ষে দারুণ লড়ে ম্যাচ ড্রয়ে সক্ষম হয় চেলসি। ফিরতি লড়াই কবে অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি। তবে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠেয় খেলাটির বিজয়ী দল সেমিফাইনালে ম্যানচেষ্টার সিটির মুখোমুখি হবে। জাভিয়ার হার্নান্দেজ পঞ্চম মিনিটেই এগিয়ে দেন ইউনাইটেডকে। ছয় মিনিট পরেই ওয়েইন রুনি ব্যবধান দ্বিগুণ করেন। রুনি মূল একাদশে ফিরেই দেখা পেলেন গোলের। ইউনাইটেড প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় চেলসি। এডেন হেজার্ড এবং রামিরেসের গোলে খেলায় সমতাও আনে কোচ রাফা বেনিতেজের দলটি। এমনকি খেলায় জেতার সুযোগও পেয়েছিল চেলসি। কিন্তু ইউনাইটেড গোলরক্ষক ডেভিড গিয়া অন্তিম মুহূর্তে চেলসির জুয়ান মাতার গোল প্রচেষ্টা ব্যর্থ করে দেন। চেলসি এবং ইউনাইটেডের ম্যানেজারদ্বয় গিয়ার নৈপুণ্যের প্রশংসা করেন। বেনিতেজ বলেন,‘ দ্বিতীয়ার্ধে আমরা তাদের চেয়ে ভাল খেলেছি। সেরা সুযোগ বের করেছি এবং খেলার নিয়ন্ত্রণ নিয়েছি। জুয়ান মাতা আমাকে বলেছে ডেভিড গিয়া অসাধারণভাবে রুখে দিয়েছেন। এটা দুর্ভাগ্যজনক,কিন্তু রুখে দেয়াটা অসাধারণ।’ গিয়ার প্রশংসা করে ফার্গুসন বলেন,‘সে অসাধারণভাবে রুখে দিয়েছে। আমি খেলাটি আবার দেখেছি। গুরুত্বপূর্ণ সময়ে দারুণ করেছে সে। কোন সংশয় নেই তারা ওই সময়ে গোল পেলে আমরা বাদ পড়ে যেতে পারতাম।’ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায়ের ক্ষত এখনো শুকায়নি ইউনাইটেডের। সে খেলাটিতে রুনি প্রথম একাদশে ঠাঁই পাননি। সর্বশেষ খেলাটিতে বেঞ্চে ছিলেন রবিন ফন পার্সি ও ড্যানি ওয়েলব্যাক। রুনি ও হার্নান্দেজ আক্রমণভাগে ধার বাড়িয়েছিলেন। চেলসির জন টেরি ও ফার্নান্দো তোরেসও এ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। ইউনাইটেডের জন্য দুঃখজনক যে, এ ম্যাচে ন্যানি প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন। এফএ কাপে রবিবারের ফল কোয়ার্টার ফাইনাল মিলওয়াল ০ ব্লাকবার্ন রোভার্স ০ ম্যানচেস্টার ইউনাইটেড ২ চেলসি ২ স্কো র কা র্ড শ্রীলঙ্কা প্রথম ইনিংস:৫৭০/৪(ডিক্লেয়ার্ড) বাংলাদেশ প্রথম ইনিংস: জহুরুল ক চান্দিমাল ব এরাঙ্গা ২০ এনামুল ব মেন্ডিস ১৩ আশরাফুল ক ম্যাথিউস ব হেরাথ ১৯০ মমিনুল ক ম্যাথিউস ব কুলাসেকারা ৫৫ মাহমুদুল্লাহ স্টা চান্দিমাল ব হেরাথ ০ মুশফিক এলবিডব্লিউ ব কুলাসেকারা ২০০ নাসির ক সাঙ্গাকারা ব দিলশান ১০০ সোহাগ ক ভিতাঙ্গে ব মেন্ডিস ২১ আবুল হাসান অপরাজিত ১৬ ইলিয়াস স্টা চান্দিমাল ব দিলশান ০ শাহাদাত ব এরাঙ্গা ১৩ অতিরিক্ত (বাই ২,লেগ বাই ১,নো বল ৭ ১০ মোট (অল আউট,১৯৬ ওভার) ৬৩৮ বোলিং:কুলাসেকারা:২৭-৩-৯৪-২, এরাঙ্গা:৩৪-৪-১২২-২, হেরাথ:৬২-১১-১৬১-২, মেন্ডিস:৩৬-৩-১৫২-২, ম্যাথিউস:৯-২-১৮-০, দিলশান:২৬-৫-৭৫-২, থিরিমান্নে:২-০-১৩-০ শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: করুনারত্নে ক আবুল ব শাহাদাত ৩ দিলশান ব্যাটিং ৬৩ সাঙ্গাকারা ব্যাটিং ৪৯ অতিরিক্ত(নো বল ১) ১ মোট(১ উইকেট,৩০ ওভার) ১১৬ বোলিং:শাহাদাত :৫-১-১৮-১, আবুল হাসান:৫-০-১৫-০, সোহাগ:৯-১-৩৭-০ ইলিয়াস:৫-০-১৪-০, মমিনুল:৩-০-১০-০, আশরাফুল:১-০-১০-০, মাহমুদুল্লাহ:২-০-৯-০