খালেদা জিয়ার অভিনন্দন

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২১:৫৬
বাংলাদেশী ব্যাটসম্যান এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীম শ্রীলঙ্কা টেষ্টে ডবল সেঞ্চুরী করায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপার্সন বাংলাদেশী খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশী টাইগাররা এ ধরনের সফলতা ধরে রাখতে সক্ষম হবে। তিনি বলেন,সারা দেশের জনগণ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমের এই অভূতপূর্ব সাফল্যে আনন্দিত ও উদ্বেলিত। দেশবাসীর সঙ্গে আমি নিজেও আনন্দিত।এছাড়া বেগম জিয়া শ্রীলঙ্কা টেষ্টে অত্যন্ত ভাল খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুলকেও অভিনন্দন জানান।