আজ সারাদেশে ১৮ দলের সকাল সন্ধ্যা হরতাল

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৪৫
প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বা-ধীন ১৮ দলীয় জোট আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। গতকাল সোমবার বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোট বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিকাল ৫টায় ফখরুল ইসলাম আলমগীরের প্রধান ও সর্বশেষ বক্তা হিসাবে বক্তৃতা শুরুর পূর্ব মুহূর্তে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এরপর মির্জা ফখরুল তার বক্তৃতার মধ্যেই এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। গত সপ্তাহে জোটের শরিক জামায়াত টানা ৪৮ ঘণ্টা এবং বিএনপি দুই দফায় ২৪ ঘণ্টার হরতাল দেয়। আজকের (মঙ্গলবার) হরতালকে সামনে রেখে গতকাল বিকাল থেকে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় গত রাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি টহল শুরু করে।