জিদ পরিহার করে বড় দুই দল দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৪৭
গত বৃহস্পতিবার লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ রাহমানিয়া জৈনপুরী দরবার শরীফের মাসিক দোয়া ও জেকরের মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের গদীনশীন জৈনপুরী পীর, আমীরের দাওয়াতে হক হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীরসাহেব কেবলা। বয়ানে পীরসাহেব কেবলা দুঃখ করিয়া বলেন যে, দুইশত বত্সরের অধিক সময় যাবত্ আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা এই উপমহাদেশে ধর্ম প্রচার ও মানব সেবা করে আসছি। অথচ কখনো আমরা এদেশে এ ধরনের অরাজকতা, সন্ত্রাস, খুন খারাবি ও প্রকাশ্যে ধর্মের প্রতি আঘাত এবং নবীজির সাথে বেয়াদবী করতে দেখিনি। মনে হচ্ছে এদেশে কোন সরকার বা শাসক নেই। আমরা দেশে শান্তি, গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি উদত্ত আহবান জানাচ্ছি। তিনি বলেন, বৃহত্ দুইদলের নেতারা এক সাথে বসে এবং নিরপেক্ষা আদর্শ নেতাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শক্রমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। উভয় দলকেই জিদ ও হঠকারিতা পরিহার করতে হবে। - প্রেসবিজ্ঞপ্তি