মালিবাগে বাসের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫১
রাজধানীর মালিবাগে রবিবার রাতে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় রাবেয়া সুলতানা (২০) নামে এক ছাত্রী নিহত হয়েছেন। তিনি মিরপুর সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন। নিহতের চাচা ফেরদৌস জানান, রাবেয়া মিরপুর বাঙলা কলেজে পড়াশোনার পাশাপাশি ধানমন্ডির বেসরকারি ইউনিভার্সিটি ইউল্যাবে ফ্যাশন ডিজাইন বিভাগের ছাত্রী ছিলেন। লালমাটিয়ার বাবিতা গার্লস হোস্টেলে সে থাকত। রবিবার রাত ৯টার দিকে মালিবাগে তার বন্ধু নাহিদের সঙ্গে দেখা করে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। মালিবাগ সুপার মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় সালসাবিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের সন্দ্বীপে রাবেয়ার বাড়ি।