লালবাগে আগুন ২৫টি ঘর ছাই

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫২
রাজধানীর জেএন সাহা রোডে গতকাল সকালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২ শতাধিক লোক গৃহহীন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার শাহজাদি সুলতানা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে লালবাগ থানার জেএন সাহা রোডের একটি ঘরে প্রথমে আগুন লাগে, পরে অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। ফায়ারের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।