নোয়াখালীতে ইউপি সদস্য খুন

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫৪
দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন নোয়াখালীর সদর উপজেলায় এওজবালিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শহিদ উল্যাহ শহিদ (৩৮)। রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকালে ঐ এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়। নিহতের চাচাতো ভাই মো. জাকের জানান, রাত সাড়ে ১১টার দিকে শহিদ উল্যাহ স্থানীয় মন্নান নগর চৌরাস্তা থেকে মটর সাইকেলে করে বাড়ির সামনে আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়। মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।