আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব ঘোষিত দেশব্যাপী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করার কর্মসূচি হরতালের কারণে স্থগিত করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় দলের পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এই কর্মসূচি পালনের তারিখ পরবর্তীতে জানানো হবে। সভায় সভাপতিত্ব করেন পীরসাহেব চরমোনাই’র রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।
সভায় আগামীকাল বুধবার বিকাল ৩টায় পুরানা পল্টন হাউজবিল্ডিং চত্বরে জমায়েত শেষে স্পিকার বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি সফল করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
