গত ৫ মার্চ নেত্রকোনায় বিএনপির ডাকা হরতাল চলাকালে জেলা শহরের বারহাট্টা রোডে যাত্রীবাহী টেম্পোতে পিকেটারদের পেট্রোল বোমা নিক্ষেপে আহত দুই মাছ ব্যবসায়ীর মধ্যে আব্দুল হামিদ (৩২) গত রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সারত অবস্থায় মারা গেছেন। তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মেদনি ইউনিয়নের সালজান গ্রামে। উল্লেখ্য, ঐদিন সকাল ১০টার সময় একটি টেম্পোতে রাজুর বাজারের দিকে যাবার সময় পিকেটাররা পেট্রোল বোমা নিক্ষেপ করলে দুজন মাছ ব্যবসায়ীর শরীর পুড়ে যায়। অপর আহত মস্তু মিয়া চিকিত্সাধীন।
