মুরাদনগরে স্কুলছাত্র ফাহিম নিখোঁজ

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫৬
কুমিল্লার মুরাদ-নগর উপজেলার আকবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে ফাহিম আহাম্মদ (১২) গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে তার মামার বাড়ি বাখরনগর গ্রামে থেকে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। জানা যায়, শুক্রবার দুপুরে বাখরনগর ভূঁইয়া বাড়ি মসজিদে জুম্মার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ফাহিম আর ফিরেনি। নিখোঁজ হওয়ার দিন তার পরনে জিন্সের প্যান্ট, গায়ে হলুদ-কালো রঙের চেকশার্ট ও মাথায় টুপি ছিল। তার বাম চোখের উপরে কাটা দাগ রয়েছে। তার সন্ধানে আশপাশের এলাকায় মাইকিংসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে রবিবার মুরাদনগর থানায় একটি জিডি করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে তার নানা নুরুল ইসলাম মুন্সী ও মামা কাউছার আলমের মোবাইল (০১৭১২-৮৪০১১১ ও ০১৭১৩-৬০১১৬১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।