জামায়াতে ইসলামী ১৮ দলীয় জোটের দেশব্যাপী আজকের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেন, সরকার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনে সহায়তা করেনি। ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন স্থানে ১৮ দলীয় জোটের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শতাধিক লোককে আহত করেছে। গ্রেফতার করেছে দেড় শতাধিক নেতাকর্মীকে।
বিবৃতিতে তিনি বলেন, রাজধানীসহ দেশের সর্বত্র পুলিশ ও আওয়ামী লীগ বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে গ্রেফতারের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকারের আচরণে মনে হয় তারা দেশে কোন বিরোধী দল কিংবা কোন গণতান্ত্রিক শক্তি থাকতে দিবে না। তিনি সরকারের এহেন অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
