রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫৮
মুক্তিযোদ্ধা আবদুর রহমান খন্দকার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রহমান খন্দকার (৭৪) গতকাল সকালে নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি চার ছেলে রেখে গেছেন। বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে । মুক্তিযোদ্ধা আবদুল হান্নান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুক্তিযোদ্ধা গোপালপুর পূর্ব রেজিঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান (৫৫) গত রবিবার মধ্যরাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। নামাজে জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।