স্টেট
ইউনিভার্সিটি
অব বাংলাদেশ
এনামুল হক
সমপ্রতি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসী বিভাগের উদ্যোগে ফার্মা উইক-২০১৩ অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রথম দিন এইইউবির ফার্মেসী বিভাগের প্রধান প্রফেসর ড. রেবেকা বানু কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই কুইজ প্রতিযোগিতায় এইইউবির ফার্মেসী বিভাগের ৮টি ব্যাচ থেকে সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে।
চট্টগ্রাম
ইস্ট ডেল্টা
ইউনিভার্সিটি
জুয়েল
চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে হয়ে গেলো ‘ট্রমা ইন লিটারেরি অ্যান্ড ফিল্ম স্ট্যাডিজ’ বিষয়ক দিনব্যাপি সেমিনার। এতে বিদেশি খ্যাতনামা গবেষকরা ছাড়াও অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা। সেমিনারে দেশি ও বিদেশি গবেষকদের কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে অংশগ্রহণ করেন ট্রমা থিওরীর অন্যতম প্রণেতা যুক্তরাষ্ট্রের গবেষক ড. ক্যালি ট্যাল।
মির্জাপুর ভারতেশ্বরী হোমস
মীর টুটুল
‘পড়িলে বই আলোকিত হই , না পড়িলে বই অন্ধকারে রই’ -এই শ্লোগানকে নিয়ে টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজন করেছিল রচনা প্রতিযোগিতা ও বইপাঠ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব ফলাফল অর্জন করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা। ক ও খ গ্রুপে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে হোমসের চার ছাত্রী প্রথম ও ২য় স্থান অর্জনসহ জেলায় শ্রেষ্ঠ স্থান দখল করেছে। সম্প্রতি টাঙ্গাইল জেলা গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানে হোমসের চার ছাত্রীকে পুরস্কার এবং সনদপত্র তুলে দেয়া হয়েছে। ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা প্রফেসর মনিকা দেবী বড়ুয়া ও কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্রের শিক্ষা পরিচালক প্রতিভা মুত্সুদ্দি জানান, ক গ্রুপে হোমসের ৮ম শ্রেণীর ছাত্রী লিপি আক্তার প্রথম ও টিসা জামান তৃতীয় স্থান অর্জন করে। খ গ্রুপে এই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আরজিনা বিনতে আলম প্রথম এবং একাদশ শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান ২য় স্থান অর্জন করে জেলায় শ্রেষ্ঠ হয়েছে। পুরস্কার ও সনদপত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকার উদয়ন স্কুল
আফরিন সুলতানা
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে উদয়ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সিমেন্ট কারখানার বায়ুদূষণ রোধ প্রকল্পের আয়োজনে দুইদিনব্যাপী হয়ে গেল বিজ্ঞান মেলা। উক্ত মেলায় স্কুলের খুদে বিজ্ঞানী তাওহিদ আলী ফাহিম, মাশফিক সাহারিয়া জামান, রহমান ফায়াদ নাফিম ও উপস্থিত দর্শকদের দেখা যাচ্ছে।
