প্রশ্নোত্তরে কুইজ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ১৭:৫৩
প্রশ্ন: ১। কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়? ২। প্রথম কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয়? ৩। কে প্রথম স্বাধীন বাংলাদেশের ঘোষণা পাঠ করেন? ৪। বাংলাদেশের প্রথম সরকার কখন এবং কোথায় গঠিত হয়? ৫। পাকিস্তান সরকারের কূটনীতিকগণের মধ্যে কে কে প্রথম বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন? ৬। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল? ৭। পাকিস্তান হাইকমিশন অফিস প্রধানদের মাঝে কে প্রথম বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেন? ৮। কোন দেশ কখন প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ৯। বাংলাদেশ কখন চূড়ান্ত বিজয় লাভ করে? ১০। বাংলাদেশের জাতির পিতা কে? ১১। বঙ্গবন্ধু কখন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে ফিরে আসেন? ১২। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ১৩। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ১৪। মুক্তিযুদ্ধের ‘এস’ ফোর্সের প্রধান কে ছিলেন? ১৫। মুক্তিযুদ্ধের ‘কে’ ফোর্সের প্রধান কে ছিলেন? ১৬। মুক্তিযুদ্ধের ‘জেড’ ফোর্সের প্রধানের নাম কি? ১৭। কখন বাংলাদেশের প্রথম গণপরিষদ অধিবেশন বসে? ১৮। মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র কে পাঠ করতেন? ১৯। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? ২০। বাংলাদেশ গণপরিষদে প্রথম স্পিকার কে ছিলেন? ২১। বাংলাদেশের সংবিধান রচয়িতা কে? ২২। কোন তারিখ হতে বাংলাদেশের নিজস্ব নোট চালু হয়? (উত্তর আগামী সংখ্যায়) গ্রন্থনা : বুলবুল এ জাফর