একটি মানুষ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ১৭:৫৪
মুজিব নামের একটি মানুষ জন্মেছিলেন বঙ্গে সেই মানুষটি মিশে যেতেন দুখীজনের সঙ্গে। নিজের চেয়ে বাসতেন ভালো দেশের মানুষ, মাটিকে তাঁর চেয়ে মহান নেতা নিখাদ এবং খাঁটি কে? একাত্তরে ডাক ছিলো তাঁর দেশকে স্বাধীন করতে বীর বাঙালি অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে লড়তে। বাংলাদেশের স্বাধীনতা পেলাম যুদ্ধ শেষে মুজিব হলেন ‘জাতির পিতা’ মুক্ত বাংলাদেশে।