দিন যায় রাত যায় জন্মদিন আসে
বঙ্গবন্ধুর জন্মদিনে খোকাখুকি হাসে।
খুশিতে শিশুরা তুরতুরি নাচে-
বরণীয় স্মরণীয় চিরদিন বাঁচে।
সূর্যটা আলো দেয় থাকে আশে পাশে
শিশিরের হাসি দেখি প্রতিটা ঘাসে।
ফুল-পাখির শুভেচ্ছা বেশি বেশি থাকে
এই দিনে শিশুদের সব মজা পাকে।
দিন যায় রাত যায় এই দিন আসে
বঙ্গবন্ধুর জন্মদিনে সারাদেশ হাসে।
শিশুরা সারাদিন খুশিতে নাচে—
বঙ্গবন্ধু প্রতিদিন প্রতি মনে বাঁচে\
