‘অন্তরে অন্তরে’-এর রিমেকে নিরব

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:০১
এ সময়ের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেতা নিরব এবার অভিনয় করতে যাচ্ছেন সালমান শাহ-মৌসুমী জুটির ‘অন্তরে অন্তরে’ ছবির রিমেকে। সালমান শাহ-মৌসুমী অভিনীত এই ছবিটি সে সময় ব্যাপক জনপ্রিয় ও আলোচিত হয়। আর সেই জনপ্রিয়তা ও আলোচনার আলোকেই পরিচালক আতিক রহমান ছবিটি রিমেক করার উদ্যোগ নেন। আর এখানে সালমান শাহ-এর জায়গায় অভিনয় করবেন নিরব এবং মৌসুমীর জায়গায় অভিনয় করবেন অমৃতা খান। উল্লেখ্য নিরব ও অমৃতা জুটির এটি দ্বিতীয় ছবি। তারা ‘গেম’ ছবিতেও অভিনয় করছেন। নিরব বলেন, ‘সালমান শাহ এই প্রজন্মে এসেও একজন চিত্রনায়ক হিসেবে আমাদের আদর্শ। আর সেই নায়কেরই অভিনীত ছবির রিমেকে আমি অভিনয় করছি এটা আসলেই সৌভাগ্যের বিষয়। এই চলচ্চিত্রটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আশা করি, একটা ভালো কাজ উপহার দিতে পারব।’