‘পাওয়ার ভয়েজ’-এর সেরা দশ বাছাই আজ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:০১
ফাইনাল রাউন্ডের লড়াই জমে উঠেছে ‘পাওয়ার ভয়েজ’-এর। ‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ এই ডাকের সাড়া দিয়ে শুরু হওয়া চ্যানেল নাইনের জনপ্রিয় এই অনুষ্ঠানটির শীর্ষ ১০ প্রতিযোগী নির্বাচন হবে আজকের পর্বে। ফাইনাল রাউন্ড শুরু হওয়া ৪৫ জন প্রতিযোগী থেকে বিভিন্ন পর্বের মাধ্যমে ১৪ জন প্রতিযোগী নির্বাচন করা হয়। যেখান থেকে ফেসঅফ রাউন্ডে ৭ জন প্রতিযোগীকে সরাসরি সেরা ১০-এ নেওয়া হয়েছে। আজ বাকি ৭ জন প্রতিযোগী থেকে ৩ জন প্রতিযোগী নিয়ে সেরা ১০ নির্বাচন করা হবে। যথারীতি ‘পাওয়ার ভয়েস’-এ বিচারক হিসেবে উপস্থিত থাকছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সংগীত শিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানভীর খান।