সংবাদ কণিকা

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:৪৫
হাঙ্গরের কারণে সমুদ্র সৈকত বন্ধ বিপুলসংখ্যক হাঙ্গরের বিচরণের কারণে ফ্লোরিডার সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে। ঐ সমুদ্র সৈকতগুলোতে হাজার হাজার হাঙ্গর সাঁতার কাটছে। তবে অচিরেই হাঙ্গরগুলো উত্তরে আটলান্টিক মহাসাগরের উপকূলের দিকে চলে যাবে। হাঙ্গরের এই যাত্রাকালীন সময়ে এই প্রাণীটির যাত্রাপথের সব সমুদ্রসৈকত মানুষের বিচরণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিবছর এই সময়টাতে এই প্রজাতির হাঙ্গরের প্রজনন ঘটে থাকে। — বিবিসি বৃহত্তম টেলিস্কোপ ভূপৃষ্ঠে স্থাপিত পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ আটাকামা লার্জ মিলিমিটার/ সাবমিলিমিটার অ্যারে টেলিস্কোপ (আলমা) চালু হচ্ছে চিলির মরুভূমিতে। আলমার রয়েছে ৬৬টি রেডিও ডিশ। স্পেসডটকম জানিয়েছে, ১৩ মার্চ থেকে চালু হবে আলমা টেলিস্কোপ। আলমা টেলিস্কোপ তৈরিতে খরচ হয়েছে ১শ’ ৩০ কোটি ডলার। চিলির আটাকামা মুরভূমিতে অবস্থিত এক পর্বত চূড়ায় তৈরি করা হয়েছে টেলিস্কোপটি। পৃথিবীর যে কোনো টেলিস্কোপের তুলনায় একশগুণ বেশি শক্তিশালী। ব্যালের মঞ্চে এসিড হামলা রাশিয়ার সাংস্কৃতিক অঙ্গনে যে শিল্পকলাটি সারাবিশ্বে সবচেয়ে সুপরিচিত সেই বলশয়ে ব্যালের মঞ্চে এখন ছায়া ফেলেছে শিল্পীদের ব্যক্তিগত বিরোধ। আর তা গড়িয়েছে এসিড হামলা পর্যন্ত। বলশয় ট্রুপের শিল্প-নির্দেশকের মুখে এসিড হামলা চালানো হয়। আর এ অভিযোগে আটক করা হয়েছে ট্রুপের এক প্রধান অভিনেতা পাভেল দিমিত্রিশেঙ্কোকে। —বিবিসি মটোরোলার কর্মী ছাঁটাই গত বছরের আগস্টে সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন মোবাইল ফোন নির্মাতা মটোরোলা মোবিলিটি থেকে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করা হয়। সম্প্রতি মটোরোলা কর্মীদের এক ই-মেইল বার্তায় প্রতিষ্ঠানের বিপুল খরচের বিষয়টি উল্লেখ করে আরো ১২’শ কর্মী ছাঁটাই হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ‘দি টেলিগ্রাফ’। গত বছর সার্চ জায়ান্ট গুগল মটোরোলাকে ১২শ’ ৫০ কোটি মার্কিন ডলার মূল্যে কিনে নেয়। গুগলের এটি কেনার প্রধান উদ্দেশ্য ছিল অ্যান্ড্রয়েডের প্রতি আইনি আক্রমণ প্রতিহত করা এবং এর সফটওয়্যার ব্যবসা প্রসারিত করা।