দুমকিতে বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২০:৫৯
দুমকি উপজেলার তালতলী বাজারের পার্শ্বস্থ খালটি ভরাট করে অবৈধভাবে দোকান-পাট তুলে সরকারি সম্পত্তি দখল করছে। দীর্ঘদিন ধরে তালতলী বাজারের খালের মধ্যে পাকা ঘরসহ টিনের দোকান-পাট তোলার জন্য খালে মাটি ভরাট করে দোকান-পাট তুলছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের দৃষ্টিগোচর করে তারা অনেকে রাতের আঁঁধারে প্রভাবশালীমহল দোকান তুলছে। অন্যদিকে মাটি কেটে বাড়িতে নিচ্ছে। বর্ষার মৌসুমে তালতলী খালের মাটির ভরাটের কারণে পানিতে ডুবে থাকে এলাকার ৫০ একর কৃষি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুক্তভোগী কৃষকরা।