হরতালে সড়ক বন্ধ করতে কাটা হচ্ছে শত শত গাছ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:০১
হরতাল ছড়িয়ে পড়েছে নীলফামারীর গ্রামে-গঞ্জে। ফলে কদর বেড়েছে স্থানীয় নেতাকর্মীদের। গতকাল হরতালে নীলফামারী শহরে তেমন পিকেটিং চোখে না পড়লেও সড়ক অবরোধ হয়েছে নীলফামারী-জলঢাকা সড়কের বাদিয়ার মোড়সহ কম পক্ষে ৩০টি স্থানে। স্থানীয় নেতাকর্মীরা সকাল থেকেই পিকেটিংয়ে নেমে পড়েন। টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি, কলাগাছ, সড়কের পাশে থাকা মূল্যবান গাছ কেটে সড়ক অবরোধ করেন তারা। আর এ সুযোগে হরতালের নামে নির্বিচারে কাটা হচ্ছে সড়কের পাশে থাকা মূল্যবান গাছগুলো। সূত্র জানায়, গত কয়েক দফার হরতালে কেটে ফেলা হয়েছে শত শত গাছ।