বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার মত্স্য বিষয়ক ‘ফিশারিজ স্টাডিজ পার্ট-২’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইটির লেখক বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবুল মনসুর।
ইংরেজিতে লেখা বইটিতে মাছ ও মাছজাত পণ্যের গুণগতমান, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিচর্চা, পরিবহন প্রভৃতি বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সোমবার দুুপুরে বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষদের ডীন অধ্যাপক ড. মনোরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী ও বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঞা।
