জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীন ২০১১-১২ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে বিলম্ব ফি ব্যতীত ৯ এপ্রিল এবং বিলম্ব ফিসহ ২৮ এপ্রিল পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন ১৩ মার্চ থেকে শুরু হয়ে বিলম্ব ফি ছাড়া ৩০ মার্চ এবং বিলম্ব ফিসহ ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। এক বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের নিয়মিত ছাত্র-ছাত্রীদের ফরম পূরণের সময় ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
