একে তো প্রথম দুই টেস্টে বাজেভাবে হারার পর চাপের মুখে আছে সফরকারী অস্ট্রেলিয়া দল; তার উপর শৃংখলা ভঙ্গের দায়ে দল থেকে সামনের ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে দলের চার খেলোয়াড়কে। তবে অল রাউন্ডার শেন ওয়াটসনের চাইলে এখনো টেস্টে খেলতে পারলেন। তার জন্য এখনও টেস্ট দলের দরজা খোলা আছে বলে জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড। ভারতের বিরুদ্ধে সিরিজের পরবর্তী ম্যাচে দলে জায়গা না পেয়ে দেশে ফিরে যাওয়ার পরও সহ-অধিনায়ক শেন ওয়াটসনের জন্য দেশের হয়ে টেস্ট খেলার দরজা এখনো খোলা আছে বলে মঙ্গলবার জানিয়েছেন। চার ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ২-০ তে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া পরবর্তী ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সে বিষয়ে নিজস্ব ভাবনা উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা চার খেলোয়াড়ের একজন ৩১ বছর বয়সী ওয়াটসন। দল থেকে বাদ পড়া ওয়াটসন টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারে ধারণা করা হচ্ছে। হাওয়ার্ড বলেন, মনে মনে সে হয়তো বা ভাবছে এখন আর সে দলে নেই, তবে ওয়াটসন এখনো আমাদের সঙ্গেই আছে। তবে অবশ্যই তাকে দলের সব কিছু মেনে নিতে হবে।
ব্রিসবেনে তিনি বলেন, ‘আমি জানি সঙ্গত কারণেই সে অনেক ভাল। আমি মনে করি দলের স্বার্থেই সে ভূমিকা রাখবে। আমি এর বেশি আর কিছু বলতে চাই না। তবে দলের সিস্টেমে কিছু ভুল ছিল যে কারণে আমরা শেনের সেরাটা বের করে নিতে ব্যর্থ হয়েছি— সেটা আমাদের ব্যর্থতা।’ তৃতীয় টেস্টের আগে দেশে ফিরে মঙ্গলবার বিকেলে সরাসরি বাড়ী ফেরার কথা রয়েছে ওয়াটসনের। তবে হাওয়ার্ড বলেন, এখনই তিনি এ অলরাউন্ডারের ভবিষ্যত্ নিয়ে চিন্তিত নয়। তিনি বলেন, ‘এই মুহূর্তে এটা নিয়ে আমি চিন্তিত নই। সুযোগ পেলে এ বিষয়ে আমি তার সঙ্গে আলোচনা করব। তবে এজেন্টের কাছে আমি একটা বার্তা পাঠিয়েছি।’ বাসস/এএফপি
