আরচ্যারির দলগত ইভেন্টে বাংলাদেশের স্থান ১২তম

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:৪৬
স্পোর্টস রিপোর্টার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত প্রথম এশিয়ান আরচ্যারি গ্র্যান্ড প্রিক্স ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের দুই ইভেন্টের দলগত লড়াইয়ে বাংলাদেশ ১২তম স্থান পেয়েছে। বিকেএসপি এবং সেনাবাহিনীর আরচ্যারদের নিয়ে গড়া বাংলাদেশ দল রিকার্ভ বো ইভেন্টে ১৭ দলের মধ্যে ১২তম স্থান পায়। সেনাবাহিনীর আরচ্যারদের নিয়ে গড়া বাংলাদেশ দল কম্পাউন্ড ইভেন্টে ১৩ দলের মধ্যে ১২তম স্থান পায়। ব্যক্তিগত ইভেন্টের খেলা শেষ হয়নি বলে জানিয়েছেন ফেডারেশন।