স্পোর্টস রিপোর্টার
এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের সাউথ এশিয়ান সেন্ট্রাল জোনের বাছাইয়ের ‘এ’ গ্রুপে বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়ে গতকাল শ্রীলংকা থেকে দেশে ফিরেছে। পাঁচ দেশের এই গ্রুপে ভারত স্বর্ণ এবং ইরান রৌপ্য পেয়েছে। তাজিকিস্তান, শ্রীলংকা এবং ভুটান শূন্য হাতে ফিরেছে। বাংলাদেশ গ্রুপে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে।
বাংলাদেশ প্রথম ম্যাচে ইরানের কাছে ৫-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হারে। তৃতীয় ম্যাচে তাজিকিস্তানের সাথে ২-২ ড্র করে। কিন্তু এই ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তান প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে সমতা আনে ১-১। দ্বিতীয়ার্ধেও আবার এগিয়ে ছিল ২-১ গোলে বাংলাদেশ। এবারও ম্যাচের শেষ মুহূর্তে ইনজুরি টাইমে গোল করে ম্যাচ ড্র করে তাজিকিস্তান ২-২। চতুর্থ ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারিয়ে জয়ের দেখা পায় বাংলাদেশের মেয়েরা। পঞ্চম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয় জয় পায়।
