মোঃ গঞ্জর আলী
চরভদ্রাসন উপজেলার বালিয়া ডাঙ্গী গ্রামের নিবাসী মুক্তিযোদ্ধা ও চরভদ্রাসন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ গঞ্জর আলী মোল্লা (৯০) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। ওইদিন বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় হাজী ডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
