বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযানকে হিংস্র ও অগণতান্ত্রিক উল্লেখ করেছেন। তিনি গতকাল এক বিবৃতিতে বলেন, পুলিশের এ আচরণ সরকারকে ডুবানোর জন্য যথেষ্ট। কোনো গণতান্ত্রিক দেশে এ অরাজনৈতিক আচরণ স্বভাবতই গণতন্ত্র বিরোধী এবং রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দেশের গণতন্ত্র যে আজ এ সরকারের হাতে মোটেও নিরাপদ নয়, এ কথাও দিবালোকের মতো স্পষ্ট।
