আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে ককটেল উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২২:২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান গেটের সামনে থেকে ২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ককটেল দুইটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের বোম ডিসপজ্যাল টিম। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে আদালতে প্রবেশের প্রধান গেটের সামনে পরিত্যক্ত অবস্থা স্থানীয় লোকজন দু’টি ককটেল দেখতে পান। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল গিয়ে ককটেল দুইটি উদ্ধার করে। পরে ডিবির বোমা নিষ্ক্রিয়কারী টিম ককটেল দুইটি নিষ্ক্রিয় করে। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আদালতের গেটের বাইরে রাস্তার উপর ককটেল উদ্ধার করার পর তা নিষ্ক্রিয় করা হয়েছে।