ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতা ২০১২-তে প্রথম রানার্সআপ হওয়া টপ মডেল তারকা লুত্ফুন্নাহার আশার যাত্রা শুরু বিজ্ঞাপনের মডেল হিসেবে। প্রথমে তিনি একসঙ্গে দুটি বিজ্ঞাপনে কাজ করেন। একটি ‘প্রাণ চানাচুর’ এবং অন্যটি ‘ডাবর আমলা হেয়ার অয়েল’। অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র ক্লিয়ার নেটওয়ার্কের বিজ্ঞাপন করে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি। এ ছাড়াও আর বি প্রিতমের রচনা ও পরিচালনায় খণ্ড নাটক ‘সম্পর্ক’-এর কাজ শুরু করেছেন। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা বিউটি রহমান
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
সবাইকে সাহায্য করার চেষ্টা করি।
সব সময় সত্য বলি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই
একটু বেশি অলস
পড়ালেখায় ফাঁকি দিই
আম্মুর কথা কম শুনি
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
ইরেশ যাকের
জয়া আহসান
ঈশিতা
মৌ
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
অনিমেষ আইচ
মেজবাউর রহমান সুমন
অমিতাভ রেজা
মোস্তফা সরয়ার ফারুকী
গিয়াস উদ্দিন সেলিম
৬টি প্রিয় চলচ্চিত্র—
নোটবুক
বারফি
ইয়েস আই লাভ ইউ
স্টেপআপ
রেস
ব্ল্যাক
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার
বান্দরবান
ব্যাংকক
প্যারিস
দিল্লি
সিঙ্গাপুর
ফুকেট
৮টি প্রিয় খাবার—
মায়ের হাতের খাবার
চকলেট
আইসক্রিম
বিফ
কাস্টার্ড
ফ্রাইড চিকেন
গ্রিলচিকেন
৯ জন পছন্দের লেখক—
সমরেশ মজুমদার
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
তসলিমা নাসরিন
রবীন্দ্রনাথ ঠাকুর
ইমদাদুল হক মিলন
শরত্ চন্দ্র চট্টোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
জীবনানন্দ দাস
১০টি প্রিয় নাটক
বন্ধন
সমুদ্র বিলাস
পক্ষীরাজ
৫১-বর্তী
লীলাবতী
বাতাসে মুক্তির গান
মন ফড়িংয়ের গল্প
সার্কেল
এইসব দিনরাত্রি
সংশপ্তক
ছবি আশীষ সেনগুপ্ত
