সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
মার্ডার থ্রি
‘মার্ডার ৩’ সম্পর্কে মহেশ ভাট বলেছিলেন, ‘সিনেমাটি বর্তমান সময়ের নারীদের প্রতিকৃতি তুলে ধরবে। সিনেমাটি হতে যাচ্ছে প্রচলিত নিয়মের বাইরে উত্তেজনাময় একটি সিনেমা যা ভালোবাসা সম্পর্কে প্রশ্ন জাগিয়ে তুলবে।’ আসলেই তাই হয়েছে। বলিউডি অভিনেতা রনদীপ হুড়া ছাড়াও ‘মার্ডার ৩’-এ অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি এবং অভিনেত্রী মোনা লিজা। পরিচালক মহেশ ভাটের পুত্র বিশেষ ভাট সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো পরিচালক হিসেবে বলিউডে অভিষিক্ত হয়েছেন।
ওজ :দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল
আমেরিকান অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা ‘ওজ :দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’। ডিরেকশনে আছেন, স্যাম রাইমি এবং প্রডিউসার, জোই রোথ। সুন্দর ছিমছাম এক মজার শহরকে নিয়ে গল্পের শুরু। সব কিছু বেশ ভালই চলছিল। হঠাত্ শহরে এল এক জাদুকর। কোথা থেকে এসেছে, কী-বা তার উদ্দেশ্য কারই জানা নেই। এরপর ঘটতে শুরু করে নানা ধরনের ঘটনা। এসবের মধ্যে দিয়েই এগিয়ে যায় সিনেমার গল্প।
বলিউড টপচার্ট
স্পেশাল ছাব্বিশ
অক্ষয় কুমার, কাজল আগারওয়াল
মার্ডার থ্রি
রনদীপ, অদিতি রাও
এনিবডি ক্যান ড্যান্স
প্রভু দেবা, গণেশ আচার্য
বিশ্বরূপ
কমল হাসান, রাহুল বোস
রেস টু
সাইফ, দীপিকা
হলিউড টপচার্ট
ওজ :দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল
জেমস ফ্র্যাংকো, মিশেল উইলিয়ামস
জ্যাক দ্য জায়েন্ট স্লেয়ার
নিকোলাস হল্ট, স্ট্যানলি ট্যাচি
আইডেন্টিটি থিফ
মেলিসা ম্যাকার্থি, জেসন বেটম্যান
ওয়ার্ম বডিজ
নিকোলাই হল্ট, তেরেসা পালমার
স্নিচ
ডওয়েন জনসন, সুসান সারাডন
