জন্ম দিন

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ১৮:৫৬
এ সপ্তাহে যাদের জন্মদিন ১৫ মার্চ :আলিরাজ ১৬ মার্চ :ওয়াহিদুল হক ১৭ মার্চ :নরেশ ভূঁইয়া, শ্বেতা বচ্চন ১৮ মার্চ :ব্রুস উইলিস ২০ মার্চ :অক্ষয় খান্না, অলকা ইয়াগনিক নকিব খান আমাদের দেশের স্বকীয় সংগীতধারার অন্যতম পুরোধা ধরা হয় তাকে। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে ব্যান্ড সংগীতের যে নতুন ধারা তৈরি হয়েছিল, সেই ধারার সৃষ্টিশীল নির্মাণেও তিনি ছিলেন প্রথম সারির সৈনিক। আর অজস জনপ্রিয় গানের সুরস্রষ্টা এবং ব্যান্ড মিউজিকের এই প্রবাদপ্রতিম মানুষটিই হলেন নকীব খান। স্বাধীনতার পরপরই ‘বালার্ক’ নামের একটি ব্যান্ড গঠন করে সংগীতাঙ্গনে তার আনুষ্ঠানিক পথ চলার শুরু। পরবর্তীতে বালার্ক ব্যান্ডের বিলুপ্তির পর নকীব খান সক্রিয় ভূমিকা রাখেন এদেশের প্রথম সারের ব্যান্ডদল সোলস-এর গঠন প্রক্রিয়াতেও। সোলস-এর সদস্য হিসেবেই অতিবাহিত হয় তার জনপ্রিয়তার প্রথম প্রহর। এ ছাড়া নকীব খানকে শ্রোতারা সবচেয়ে বেশি যে কারণে মনে রেখেছেন সেটি হলো ‘রেনেসাঁ’ ব্যান্ডের সদস্য হিসেবে তার অতীত ও বর্তমান। আগামী ১৮ মার্চ নকীব খানের জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে নকীব খানের জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।