সুশীল মালাকার, শেরপুর প্রতিনিধি
শেরপুর
‘আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো’ শীর্ষক গীতি-নৃত্য-নাট্যের মধ্য দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি শেরপুরের ঐতিহ্যবাহী দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য আলোকোজ্জ্বল অনুষ্ঠানটি সুজয় মালাকারের গ্রন্থনা ও নিদের্শনায় ‘আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো’ গীতি-নৃত্য-নাট্যটিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোমলমতি ছাত্রছাত্রীদের পরিবেশিত এ গীতি-নৃত্য-নাট্যটি প্রায় দু’সহস্রাধিক দর্শক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের চেয়ারম্যান ও অধ্যক্ষ অজিত মালাকার এবং উত্সব কমিটি-২০১৩-এর আহ্বায়ক খ. ম. আনোয়ার হাবিব কমল। অনুষ্ঠানে অন্যান্য কলাকুশলী হিসেবে ছিলেন নৃত্যে কমল কান্তি পাল, কিবোর্ডে জাকিউল ইসলাম খান টিপু, তবলায় সঞ্জীব সেন, অক্টোপ্যাডে রতন সাহা, অভিনয়ে আনন্দ মোহন দে শিশির, আবৃত্তিতে শরণ রায়, সংগীতে বৈশাখী ঘোষ ও গিটারে সরন।
