এম শফিকুল ইসলাম ফারুক, ইসলামপুর, জামালপুর
সংবাদদাতা
ইসলামপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে গত ৯ মার্চ সন্ধ্যায় চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর উন্নয়নের স্বার্থে এলাকাবাসীর উদ্যোগে জনসভা অনুষ্ঠানে বিশিষ্ট তথ্য চিত্র নির্মাতা জুলফিকার রহমানের সভাপতিত্বে স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সু-সজ্জিত মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যায় রাজধানী ঢাকার বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় অসংখ্য দর্শকের সমাগম হয়।
