তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা
গাইবান্ধায় শিশু একাডেমির উদ্যোগে দু’দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গত ৯ মার্চ শেষ হয়েছে। সমাপনী দিনে শিশুদের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪১টি বিষয়ে আড়াই শ প্রতিযোগী এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির সদস্য উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা। শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা পারভীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অমিতাভ দাশ হিমুন, জহুরুল ইসলাম স্বপন, খোন্দকার নিপুণ প্রমুখ। এর আগে গত ৮ মার্চ স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন প্রতিযোগী অংশ নেয়।
