চীনা বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বিআইএএ’র বৈঠক

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ১৯:৪৯
বাংলাদেশ ইনডেনটিং এজেন্টস্ এসোসিয়েশন (বিআইএএ)-এর প্রেসিডেন্ট কে. এম. এইচ. শহিদুল হকের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সমপ্রতি ঢাকায় সফররত চায়না কাউন্সিল ফর প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)-র ভাইস-চেয়ারম্যান মিঃ ডং সনজেনের নেতৃত্বাধীন ১৮ সদস্য বিশিষ্ট একটি উচ্চক্ষমতাসম্পন্ন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ঢাকার একটি হোটেলে বৈঠক করেন। এ সময় ইন্ডেন্টরগণ ব্যবসায়ীক প্রয়োজনে চীন সফরের জন্য যাতে সহজে ভিসা পেতে পারেন ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিআইএএ-র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম, এস. আই দস্তগীর, ভাইস-প্রেসিডেন্ট মো: আলতাফ হোসেন বিশ্বাস ও পরিচালক এমএস সিদ্দিকী, সফিউদ্দিন জোয়ার্দ্দার, মামুন আকবর, এস এম সেলিম রেজা, দীপক কুমার বড়াল, আমিরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি