চ্যানেল নাইনে রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এ সেরা ১০ শিল্পীকে নির্বাচিত করা হয়েছে। ‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ এই ডাকের সাড়া দিয়ে শুরু হওয়া ‘পাওয়ার ভয়েস’-এর মূল রাউন্ড শুরু হয় ৪৫ জন শিল্পীকে নিয়ে। প্রতিযোগিতায় মহাগুরু হিসেবে রয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা। আর বিচারক হিসেবে রয়েছে বাপ্পা মজুমদার ও পরিচালক ইমন সাহা। গতকাল চ্যানেল নাইন স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে সেরা ১১ জন নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।
