রাম সিংয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২০:৫০
দিল্লির বাসে প্যারামেডিক্যাল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার সেই আলোচিত মামলার আত্মহত্যাকারী প্রধান আসামি বাসচালক রাম সিংয়ের মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার রাম সিং দিল্লির তিহার জেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কারা কর্তৃপক্ষ রাম সিংয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করলেও তার আইনজীবী ও পরিবার একে হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিন্ধে এই মৃত্যুকে কারাগারের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও তিনি জানান। রাম সিংয়ের মরদেহ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এএলএলএমএস) এ ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ময়নাতদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যায় বলে জানা গেছে।