সংবাদ কণিকা

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২০:৫০
মমিতে হূদরোগ চর্বিযুক্ত রক্তধমনী কেবল যে আধুনিক অস্বাস্থ্যকর জীবনযাত্রারই ফসল তা নয়, প্রাচীনকালেও মানুষের এমন জীবনধারা যে ছিল সম্প্রতি এক গবেষণায় সে প্রমাণই পেয়েছেন গবেষকরা। প্রাচীন মমিকৃত দেহাবশেষের হূদযন্ত্র স্ক্যান করে এমনই চর্বিযুক্ত ধমনী এবং হূদরোগের খোঁজ পেয়েছেন গবেষকরা। ৪ হাজার বছরের পুরোনো ১৩৭টি মমির ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে এদের এক-তৃতীয়াংশই মারা গেছেন হার্ট অ্যাটাক ও স্ট্রোকে। এর কারণ হিসাবে আধুনিক জীবনধারার মতো তাদের সময়েও ধূমপান এবং মুটিয়ে যাওয়ার মতো বিষয়গুলোকেই দায়ী মনে করছেন গবেষকরা। -বিবিসি বিশ্বের সেরা তিনটি বিমাবন্দরই ভারতে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানদণ্ডে বিশ্বের সেরা পাঁচটি বিমানবন্দরের মধ্যে ভারতের তিনটি বিমান বন্দর স্থান পেয়েছে। বছরে ২৫ থেকে ৪০ মিলিয়ন যাত্রীকে সেবা দিতে সক্ষম বিমান বন্দরগুলোর একটি তালিকা প্রকাশ করে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) নামক সংস্থা। এসিআই’র এ তালিকায় ২০১২ সালে সেবার মান নিশ্চিত করে শীর্ষে অবস্থান করছে সিউলের ইনে্চওন বিমান বন্দর। এরপরই আছে দিল্লি¬র ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর। তৃতীয় অবস্থান দখল করেছে মুম্বাইয়ের চত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমান বন্দর। —এনডিটিভি মিশেল ওবামার ব্যক্তিগত তথ্য চুরি মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনসহ দেশটির বেশ ক’জন শীর্ষস্থানীয় অভিনেতা-অভিনেত্রী ও রাজনীতিবিদদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়েছে। হ্যাক করা এসব তথ্য ইন্টারনেটেও পোস্ট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) হ্যাকের কথা নিশ্চিত করেছে। এফবিআই জানায়, মঙ্গলবার তারা একটি রুশ ওয়েবসাইটের সন্ধান পান যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১৮ ব্যক্তির নানা ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য বা ডাটা সংরক্ষিত রয়েছে। সেখানে তাদের টেলিফোন নম্বর, ঠিকানা এমনকি একান্ত ব্যক্তিগত আর্থিক তথ্যসহ নানা তথ্য রয়েছে। এরই মধ্যে বিষটির তদন্ত শুরু করেছে লস এঞ্জেলসের পুলিশ। —আল জাজিরা ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত ইসরাইলি সেনাবাহিনীর আক্রমণে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আটজন। মঙ্গলবার ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ফুওয়ার শরণার্থী ক্যাম্পে ইসরাইলি বাহনীর হামলায় সৃষ্ট সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ?যুবকের নাম মোহাম্মদ আল তিতি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিতির মাথায় ‘এক্সপে¬াসিভ বুলেট’ আঘাত হানলে তিনি মারা যান। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি বাহিনী তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা আন্দোলন করে। ইসরাইলি বর্বরতায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছে। —আল জাজিরা