বরিশালের বাকের-গঞ্জ উপজেলার বাসিন্দা সিনোভা (৫) হিস্ট্রোসাইটোসিস ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রফেসর ডা. চৌধুরী ইয়াকুব জামানের অধীনে চিকিত্সাধীন রয়েছে। চিকিত্সক তাকে ভারতে টাটা ক্যান্সার মেডিক্যাল সেন্টারে চিকিত্সার পরামর্শ দিয়েছেন। এজন্য অন্তত ৪০-৫০ লাখ টাকা প্রয়োজন। সিনোভার পিতা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মো. রুহুল আমিন, সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০০০৯২৭৮৮৭, অগ্রণী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা, বঙ্গবন্ধু এভিনিউ।
ইব্রাহিম
নোয়াখালী সোনাই-মুড়ী উপজেলার বাসিন্দা কিশোর ইব্রাহিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার জন্য ৬/৭ লাখ টাকার প্রয়োজন। কোরআন হাফেজ এই ছেলেটির চিকিত্সার্থে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা। সাহায্যে পাঠানোর ঠিকানাঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, তাসলিমা বেগম, একাউন্ট নং-৪৫১১৩, গাজীপুর চৌরাস্তা শাখা, অনলাইন।
