মন্দির-বাড়িঘরে অগ্নিসংযোগ

নোয়াখালীতে ৩১ আসামির রিমান্ড মঞ্জুর

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:১৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকায় ৬টি মন্দির ও ৮টি হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত ৩১ জন আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিল প্রত্যেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৫ দিন ও ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের মধ্যে মামলার এজাহারভুক্ত ৬ জনকে ৫ দিন এবং সন্দেহভাজন ২৫ জনকে ১ দিন করে রিমান্ড আদেশ দেয়া হয়। এজাহারভুক্ত আসামিরা হচ্ছেন মাহমুদুল হাসান, সহেল ওরফে কামরুল, আক্তারুজ্জামান, শাখাওয়াত ওরফে শরিফ, মোঃ সুজন ও মোঃ নিশান। গত সোমবার নোয়াখালীর বিচারিক ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতের বিচারক মোঃ রায়হানুল ইসলাম এই আদেশ প্রদান করেন।