বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ক্যাম্পসের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:২৯
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বুধবার ক্যাম্পস এর দুই মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ক্যাম্পস সভাপতি কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এমএ সামাদ বলেন, ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের কারণ ও রোগ সনাক্তকরণ নিশ্চিত করে এই ভয়াবহ রোগের অধিকাংশই প্রতিরোধ করা সম্ভব। -প্রেস বিজ্ঞপ্তি