সওজর নির্বাহী প্রকৌশলী রিয়াজ কারাগারে

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩০
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি গতকাল ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। এক সপ্তাহ আগে জাবের আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন চান। হাইকোর্ট গতকাল ১৩ মার্চের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ অনুযায়ী তিনি গতকাল এই আদালতে আত্মসমর্পণ করেন। উল্লেখ্য, এ মামলায় গ্রেপ্তার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁঁইয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদাউসের জামিন মঞ্জুর করা হয়। গত ১৭ ডিসেম্বর দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদ এ আসামিরাসহ ৭ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় এ মামলা করেন।