বিএনপি দফতরের দায়িত্বে সালাউদ্দিন

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩১
বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যত দিন আটক থাকবেন তত দিন তার দাপ্তরিক কাজগুলো করবেন আরেক যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। গত সোমবার ১৮ দলের সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয় থেকে রিজভী আটক হন।