কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কলাপাড়ার গঙ্গামতি জাতীয় উদ্যানের গাছ কাটকে বাধা দেয়ায় ইউপি সদস্য মালেক ফকিরের নেতৃত্বে ৪/৫ যুবক গঙ্গামতি বিট কর্মকর্তাকে আটকে বেধড়ক মারধর করেছে। সোমবার গঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটেছে। ওইদিন রাতে আহতাবস্থায় বিট কর্মকর্তা রেজাউল করিমকে (৪৩) গ্রামবাসী উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। ইউপি সদস্য মালেক ফকির জানান, তিনি কোন গাছ কাটেননি। তাকে ফাঁসানোর জন্য বিট কর্মকর্তা মিথ্যা কথা বলছে।
