আজ সিরাজগঞ্জের তাড়াশে ওরস শুরু

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৮
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হান্ডিয়াল নওগাঁ নামক স্থানে শুয়ে আছেন শাহ শরীফ জিন্দানী (রঃ)। প্রতি বছরের ন্যায় আজ বৃহস্পতিবার থেকে শাহ শরীফ জিন্দানীর মাজারে ২ দিনব্যাপী বিশাল ওরস শুরু হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি জিকির-আসকার এবং শত শত মাস্তান, বাউল, সাধু-সন্ন্যাসী আধ্যাত্মিক গান গেয়ে এখানে সারারাত পার করে দেন। পরেরদিন শুক্রবার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এখানে অনুষ্ঠিত হয় উত্তরাঞ্চলের সর্ববৃহত্ জুমার জামাত। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ এই জুমার নামাজে অংশ নেন। ওরস উপলক্ষে বসে হাজার হাজার দোকান। বিভিন্ন পণ্যসামগ্রীর মেলা বসে এখানে।