স্বাধীনতা কাপ ফুটবল চূড়ান্ত পর্বের ড্র আজ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৪৩
স্বাধীনতা কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের ড্র আজ বিকালে বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে। ১২টি দল খেলবে চূড়ান্ত পর্বে। পেশাদার লিগের নয় দল, বর্তমান চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ এবং বাছাই পর্ব থেকে দুই দল উঠবে চূড়ান্ত পর্বে। দলগুলোকে তিন গ্রুপে রেখে খেলা শুরু হবে। তিন গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ খেলবে সেমিফাইনাল। চূড়ান্ত পর্ব শুরু হওয়ার কথা ১৭ মার্চ থেকে। টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের প্রথম দুইদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হবে। অন্য খেলাগুলো হবে কমলাপুর স্টেডিয়ামে। জানা গেছে এই সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি চলবে।