দোল পূর্ণিমা উপলক্ষে পাঁচ দিনব্যাপী লালন উত্সব আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে। কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অবস্থিত লালন আখড়া-বাড়ির উন্মুক্ত চত্বরে লালন একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা, গ্রামীণ মেলা ও লালন সংগীত। ২৬ মার্চ থেকে মূল অনুষ্ঠান শুরু হলেও আনুষ্ঠানিকভাবে ২৭ মার্চ সন্ধ্যায় লালন উত্সব উদ্বোধন করবেন কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ।
বাউল সম্রাট ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় দোল পূর্ণিমার তিথিতে ছেঁউড়িয়ায় উত্সব করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় পালন করা হয় তার স্মরণে বার্ষিক উত্সব।
