আসিফ ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের’ ইয়াং গ্লোবাল লিডার নির্বাচিত

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২৩:০১
সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ ব্র্যাকের সিনিয়র পরিচালক আসিফ সালেহেক ২০১৩ সালের ইয়াং গ্লে¬াবাল লিডার হিসেবে নির্বাচন করেছে। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে এই তালিকা প্রকাশ করা হয়। পেশাগত জীবনের সাফল্য এবং সমাজের প্রতি অঙ্গীকারের জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে এই তালিকায় বিশিষ্ট ব্যক্তিদের নির্বাচিত করা হয়। এই তালিকায় ৭০টি দেশের ১৯৯ জন রয়েছেন।