১৫ মার্চ-২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৬ ও ৭। শুভবার: সোম ও শুক্রবার। শুভরত্ন:হীরক ও এথেমিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আবেগপ্রবণ ও রোমান্টিক। আপনি সুন্দরের পূজারী। শিল্পীর সব গুণই আছে আপনার মধ্যে। বিলাস ব্যসনের প্রতি আকর্ষণ দুর্ণিবার। হূদয় সহজেই প্রভাবিত হয়। আপনি মিশুক, সামাজিক। দীর্ঘস্থায়ী বন্ধুত্ব জীবনকে প্রভাবিত করতে পারে। তাছাড়া নেতৃত্বের গুণাবলীতেও আপনি ভূষিত।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মার্কিন প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন, বিজ্ঞানী ইমিল ভন বেরিং, জ্যোতির্বিদ এলেন বিন, অন্নদা শঙ্কর রায়, কবি আব্দুল হামিদ মোল্লা, সাংবাদিক নাজিমুদ্দিন মানিক, হারুন-অর-রশিদ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। কর্মচারীদের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। দৈনন্দিন কাজে পরিশ্রম বৃদ্ধি পাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন। কোন অবস্থাতেই মাথা গরম করবেন না। কল-কারখানার মালিকদের জন্য দিনটি শুভ নয়। শ্রমিক আন্দোলন দেখা দিতে পারে। কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা আশা করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময় বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই \ জনসম্পর্কিত পেশায় সাফল্য আসতে পারে। চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভাল যাবে। খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শরীর খুব একটা ভাল যাবে না। হূদযন্ত্রের দুর্বলতাজনিত সমস্যা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত বোধ করবেন। তবে পরিশ্রমে সাফল্য আসতে পারে। কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ এনজিওকর্মীদের জন্য দিনটি শুভ নয়। কোন ধরনের আর্থিক অসুবিধা দেখা দিতে পারে। কল-কারখানার মালিকরা কোন ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। প্রাতিষ্ঠানিক কাজে বাধার সৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভাল করবেন। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ শরীর খুব একটা ভাল যাবে না। কোন ধরনের মানসিক চাপে থাকতে পারেন। শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। প্রত্যাশিত কাজে সাফল্য আসতে পারে। নতুন পরিকল্পনা সতর্কতার সাথে গ্রহণ করুন। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। অনাকাঙ্ক্ষিত কোন সংবাদে বিচলিত বোধ করবেন। অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক দিক ভাল যাওয়ার সম্ভাবনা আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ শরীর খুব একটা ভাল যাবে না। শরীরের যত্ন নিন। সাংবাদিকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। বিশেষ কোন সুযোগ পেতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। বিয়ের ব্যাপারে নিজে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ জনসম্পৃক্ত কাজে সাফল্য পাবেন। কাজের পরিধি বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভাল যেতে পারে। মাতৃস্বাস্থ্য ভাল যাবে। কাজকর্মে বন্ধুদের সহযোগিতা পাবেন। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ কোন কারণে মন ভাল থাকবে না। বিবাহিত কোন সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ নয়। ফসল উত্পাদন বাধাগ্রস্ত হতে পারে। শরীর খুব একটা ভাল যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন।
